বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

না ফেরার দেশে সাংবাদিক জনি

সংবাদ নারায়ণগঞ্জ:- সংবাদ সংগ্রহ করতে গিয়ে শাহ্ সিমেন্টের গাড়ী চাপায় পৃস্ট হয়ে মারা গেলেন চ্যানেল এস টিভির সাংবাদিক শফিকুল ইসলাম জনি(৩৫)।

(১৮ অক্টোবর) রোববার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের লোহার মার্কেটের সামনে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ঢাকার একটি হাসপাতালে রাত দেড়টার দিকে তিনি মৃত্যু বরন করেন। সড়ক দূর্ঘটনায় নিহত জনি ফতুল্লা মডেল থানার উত্তর ইসদাইরের আমির হোসেনের পুত্র। রেহান নামক তিন বছরের সন্তান রয়েছে।

জানা যায়, রোববার রাত নয়টার দিকে ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর এলাকায় ট্রাক চাপায় সিমা নামের এক নারীর মৃত্যু হয়। সড়ক দূর্ঘটনার সংবাদ সংগ্রহ করে মোটর সাইকেলযোগে মাসদাইর থেকে ফতুল্লা যাওয়ার পথে পঞ্চবটী বন বিভাগের সামনে রাত সাড়ে ১১ টার দিকে শাহ্ সিমেন্টের গাড়ী তার মোটর সাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে করে সে মারাত্নক আহত হয়। পথচারীরা তাকে প্রথমে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা নিয়ে যাওয়া হলে

চিকিৎসারতবস্থায় রাত দেড়টার দিকে সে মারা যায়। মঙ্গলবার সকাল এগারোটায় স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদে জানাযা শেষে মাসদাইর কবরস্থানে তাকে দাফন করা হয়।তার মৃত্যুর সংবাদে নারায়নগঞ্জ সাংবাদিক মহলে শোক নেমে আসে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD