মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

১১ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না চুরির মামলার আসামি

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের মন্ডলপাড়া থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।

(২২ অক্টোবর) শুক্রবার ‌দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

জাকির হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব-১১’র লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে ১৯৯৮ সালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি চুরি মামলা হয়। এরপর থেকেই তিনি কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান। পরবর্তীতে পলাতক থাকা অবস্থায় মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। ২০০৯ সালে তিনি দুবাই চলে যান। দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০২০ সালে তিনি দেশে ফিরে নিজ এলাকায় গোপনে বসবাস করতে থাকেন।

গ্রেফতার জাকির হোসেনকে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD