সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড বাসীর কাছে ভোট চেয়েছেন নজরুল ইসলাম টিপু

সংবাদ নারায়ণগঞ্জ:- আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে সমর্থন ও ভোট প্রত্যাশী ইউপি মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলাম টিপু। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি কুতুবপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডেবাসির সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছেন। একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন।

কুতুবপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নজরুল ইসলাম টিপু আগামী ১১ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার জন্য ৫ নং ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানান।তিনি ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ৫নং ওয়াডের্র সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান।

ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত (৫নং ওয়ার্ডের) প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরই মধ্যে নজরুল ইসলাম টিপু এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন।

প্রতিবেদকের সাথে একান্ত এক সাক্ষাৎকারে নজরুল ইসলাম টিপু জানান, কুতুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডকে উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি মেম্বার পদে প্রার্থী হয়েছি। আমি নির্বাচনে জয় যুক্ত হলে সমাজ থেকে মাদক,সন্ত্রাস, ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ ওয়ার্ড বাসির নিকট দোয়া ও সমর্থন ও ভোট কামনা করছি।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD