সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা

আমিনুল ইসলামের বিচার দ্রুত দাবি করছে মহিলা পরিষদ

সংবাদ নারায়ণগঞ্জঃ- ঘুম ইনজেকশন দিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ডা. আমিনুল ইসলামের বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার দাবি করছে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা। (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিব্রতিতে এ দাবি জানান জেলা মহিলা পরিষদ।

বিবৃতিতে মহিলা পরিষদের নেতৃবৃন্দ জানান, স্থানীয় পত্রিকার মাধ্যমে জানতে পারি- নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্টার ডা.আমিনুল ইসলামের ঘুমের ইনজেকশন, নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অবচেতন করে জোরপূর্বক কিশোরীসহ নানা বয়সী রোগীদের ধর্ষন করে আসছিলো।

চিকিৎসকের এমন আচরণ যা সামাজিক অবক্ষয়ের চরম দৃষ্টান্ত। যা চিকিৎসা পেশাকে কলুষিত করছে। চিকিৎসক পেশাকে সমাজে সম্মানহানি করছে। আশা করি এ বিষয়ে সিভিল সার্জন,আরএমও এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটি প্রশাসনের কাছে ডা. আমিনুল ইসলামের বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জোরদাবী ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। যাতে আরো কোনো চিকিৎসক এ ধরণের আচরণ করতে সাহস না পায়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD