সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লা ইউপি নির্বাচনের ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী পাপ্পু সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন

ফতুল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার হতে চান পাপ্পু

আলোকিত নারায়ণগঞ্জ: প্রায় ৩০ বছর পর হতে যাচ্ছে ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তরুন সমাজ সেবক বিল্লাল হোসেন পাপ্পু। এলাকার উন্নয়ন ও জনগণকে সেবার দ্বারা ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ডকে এগিয়ে নিতে চান। এলাকার সব ধরণের উন্নয়নে রাখতে চান গুরুত্বপূর্ণ ভূমিকা।

ফতুল্লা শিল্পাঞ্চলখ্যাত ইউনিয়নের ২নং ওয়ার্ডটি সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ হওয়ায় এই এলাকার জনগণের চাহিদাও অনেক। কিন্তু জনগণ আশানুরূপ তেমন কোন উন্নয়নের মুখ দেখেনি।

তরুণ এই মেম্বার পদপ্রার্থী বলেন, ‘আগামী দিন গুলোতে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। দেশের অন্যতম উন্নত গ্রামে পরিণত করতে গ্রামবাসীর সহযোগিতা প্রার্থণা করছি।

এলাকাবাসীর অনেকে বলেন, ২নং ওয়ার্ডবাসীর কাছে একটা চাওয়া থাকবে, প্রার্থীর গুনাবলী, আচার -আচরণ, মানুষের প্রতি কতটুকু আন্তরিক, মানবতা, যোগ্যতা এবং অসহায় মানুষের পাশে সহোযোগিতার হাতটা যে বাড়িয়ে দেয়; সে হচ্ছে আমাদের বিল্লাল হোসেন পাপ্পু ভাই । মানুষের সেবা করার সকল গুণাবলিই তার মধ্যে আছে। সকল জনসাধারণের পাশে থেকে সেবা করতে হলে তাকে সামনের নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

ওই ওয়ার্ডের সাধারণ জনগণ জানান, আসন্য ইউপি নির্বাচনে বিল্লাল হোসেন পাপ্পু একজন যোগ্য পদ প্রার্থী। সে নির্বাচিত হলে গ্রামের দ্রুত উন্নয়ন হবে বলে প্রত্যাশা করি’।

মেম্বার পদপ্রার্থী বিল্লাল হোসেন পাপ্পু সকলের উদ্দেশ্যে বলেন, ‘গ্রামের মানুষের কাছে একটি চাওয়া, আপনারা আমাকে একটি রাত পাহারায় আপনার মূল্যবান ভোট দিয়ে জয়ের মালা পরিধান করান, আমি আপনাদের পাঁচটি বছর পাহারা দিবো ইনশাআল্লাহ।

বিল্লাল হোসেন পাপ্পু দাপা বায়তুস সালাত জামে মসজিদের কোষাধ্যক্ষ, দাপা মসজিদ এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও পাগলা শাখা আন্তজিলা ট্রাক চালক ইউনিয়নের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মরহুম আল ইসালামের ভাতিজা এবং দাপা ইদ্রাকপুর এলাকায় কৃতিসন্তান ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের মেনেজিং কমিটির সাবেক সহ-সভাপতি মরহুম শেখ মুনসুর আলীর ভাগিনা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD