সংবাদ নারায়ণগঞ্জ:- দীর্ঘ ২৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে আগ্রহের কমতি নেই ফতুল্লা ইউনিয়ন বাসীর। প্রার্থীদের ছড়াছড়ি।সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিজ নিজ প্রচারনা চালাচ্ছেন।
ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার প্রার্থী হিসেবে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও প্রচারনার পাশাপাশি জনপ্রিয়তার শির্ষে রয়েছে ১,২ ও ৬নং ওয়ার্ডের মেম্বার শারমিন আক্তারের নাম। তিনি প্রবীণ আওয়ামী লীগ নেতা খোরশেদ এর মেয়ে। এবারের নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার আশা ব্যাক্ত করেছেন। এরপর থেকেই শারমিন আক্তারের নাম সাধারন জনগনের মুখে-মুখে শুনা যাচ্ছে।
বর্তমানে তিনি সমাজসেবা, সমাজের বিভিন্ন উন্নয়ন মুলক কাজসহ নির্বাচনী প্রচারণায় কাজ করে যাচ্ছেন।
শারমিন আক্তার মেম্বার প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রচারনা চালিয়ে যাচ্ছেন অনেকেই।
১,২,৩নং ওয়ার্ডের ভোটারদের অনেকেই বিবেচনা করছেন, শারমিন আক্তার সমর্থণে সমাজের বিভিন্ন সংগঠনসহ দলমত নির্বিশেষ সকল শ্রেনী-পেশার মানুষ এ নির্বাচনে তার পক্ষ নিয়ে কাজ করবেন ।
শারমিন আক্তার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারনর জনগন যদি সুষ্ঠ ভাবে তাদের মুল্যবান ভোট দিতে পারে তাহলে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো ইনশাআল্লাহ ।
তিনি আরো বলেন, জনগনকে সাথে নিয়ে উন্নয়ন মূলক কাজ করবেন। ফতুল্লা ইউনিয়ন ১,২,৩নং ওয়ার্ডে প্রধান সমস্য হচ্ছে জ্বলাবদ্ধতা।এই জ্বলাবদ্ধতা স্থায়ী ভাবে নিরসন করার চেষ্টার পাশাপাশি মাদক নির্মুল, ইভটিজিংসহ সমাজের বিভিন্ন ধরনের অপরাধ মুলক কাজ করা থেকে জনগনকে বিরত রাখার চেষ্ট করবো এবং নিঃস্বার্থ ভাবে জনগনের সেবা করে যাবো।






