শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় যুবকের রহস্যজনক মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। ঐ সময় ছাদের দরজা ভেতর থেকে তালা দেওয়া ছিল বলে জানা গেছে।

(১০ ডিসেম্বর) শুক্রবার রাতে ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় জাপানির বাড়ি নামে একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম বাবু একই এলাকার ভাড়াটিয়া ও মুদি দোকানি শহীদ মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বাড়ির ছাদ থেকে নিচে পড়ে শরীফ নিহত হন। ঐ সময় ছাদের দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে- নিহত যুবক ছাদে উঠে দরজা বন্ধ করে কিছু একটা করার চেষ্টা করছিল। অসাবধানতায় পা পিছলে নিচে পড়ে যান।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ ও বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD