সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আ: রহিম, সম্পাদক মাসুম, সাংগঠনিক লিটন

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়নগঞ্জ:আবদুর রহিমকে (দৈনিক ডান্ডিবার্তা) সভাপতি ও নিয়াজ মো: মাসুমকে (দৈনিক সোজাসাপটা) সাধারণ সম্পাদক করে করে ফতুল্লা প্রেস ক্লাবের ২০২১-২০২৩ইং কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের হলরুমে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি সহ-সভাপতি রিয়াদ মো: চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ ডটকম), সহ-সভাপতি পিয়ার চাঁন (দৈনিক সচেতন), যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আ: আলিম লিটন (দৈনিক অগ্রবানী), অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর ডটকম), দপ্তর সম্পাদক মো. বদিউজ্জামান (বিজয় টিভি), প্রচার সম্পাদক মাসুদ আলম (দৈনিক ডান্ডিবার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ সাগর (দৈনিক দেশজগত), সদস্য: মো: রাশেদ (দৈনিক ডান্ডিবার্তা), মো: সেলিম হোসেন (নারায়ণগঞ্জের খবর ডটকম), মেহেদী হাসান রাসেল (সিএনএন বাংলা টিভি)।

নারায়ণগঞ্জ-৪ আসেনর সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো: আলীর উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন ফতুল্লা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সৈদিক সোজাসাপটার সম্পাদক আবু সাউদ মাসুদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD