সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় ফ্ল্যাটের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ মাদ্রাসা এলাকায় ফ্লাটের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত ২২ জানুয়ারি দেওভোগ মাদ্রাসা তাসলিম পট্টি এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এঘটনায় ২৫ জানুয়ারী মঙ্গলবার সালাম শেখ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোঃ সালাম শেখ জানান, গত ২২ জানুয়ারি শনিবার ভোর ৪টার সময় আমার ফ্ল্যাটে তালা লাগিয়ে পরিবার নিয়ে শরীয়তপুর যাই। ওইদিনই বিকেলে বাসায় ফিরে আসি । এসে দেখি আমার ফ্ল্যাটে তারা ভাঙ্গা দরজা খুলে আমার ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাই সবকিছু‌ এলোমেলো আসবাবপত্র ভাঙ্গাচোরা,ঘরের মধ্যে থাকা স্টিলের আলমারির ভিতরে থাকা নগদ ৯৫ হাজার টাকা, দের ভরি ওজনেরৎ বিভিন্ন স্বর্ণ অলংকার চুরি হয়। এ বিষয়টি হয়তো লক্ষ করে চেনাজানা লোকে এ চুরির ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় লোকজন জানান সালাম শেখ একজন ভালো মনের মানুষ ছোটখাটো একজন ব্যবসায়ী, তার টাকা পয়সা আদান প্রদান করতে দেখে এলাকার লোকই বাড়ি ঘর ফাঁকা পেয়ে এ চুরি করেছে। আমারা দ্রুত চোর গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাই। এর আগেও এলাকায় কয়েকটি ঘরে চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাস্থলের যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির-৩ জানান, চুরির অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের গ্রেফতারের অভিযান চলছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD