মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

পাগলায় অয়ন ওসমানের পক্ষে মাতৃভূমি ফাউন্ডেশনের কম্বল বিতরণ

সংবাদ নারায়ণগঞ্জ:- জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের পক্ষে মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

(১ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে পাগলা ধোপাতিতা এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ পূর্বে মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ বলেন, আজ অয়ন ওসমানের পক্ষ থেকে পাগলা ধোপাতিতা এলাকায় গরীব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করছি। আমাদের এই ফাউন্ডেশনটি হলো উন্নয়নমূলক ফাউন্ডেশন। আমরা অসহায় গরীব দুস্থদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে। যেকোনো প্রয়োজনে গরীব অসহায়দের পাশে মাতৃভূমি ফাউন্ডেশন পাশে থাকবে। এবং অয়ন ওসমান এই ফাউন্ডেশন এর পাশে রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মাতৃভূমি ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব শাহ আলম গাজী টেনু, হাজী আফজাল হোসেন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, হাজী ইউসুফ আলী, সাহেদ আলম বাবু।

আরো উপস্থিত ছিলেন, মাতৃভূমি ফাউন্ডেশনের মারুফ, রনি, দীন ইসলাম, সোহেল, সৌরভ ও নাজমুল।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD