রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

কুতুবপুরে শ্রমিক নেতা পলাশের সুস্থতা কামনায় দোয়া

সংবাদ নারায়ণগঞ্জ:- আলীগঞ্জের কৃতি সন্তান শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা রিস্কা চালক ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১ ফেব্রুয়ারি) শনিবার বিকেলে পাগলা চিতাশাল এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রমিক নেতা পলাশের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেন, মুজিবুর রহমান, মোঃ সালু মোঃ কাউসার,

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD