মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

পাগলায় পলাশের সুস্থতা কামনায় দোয়া

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশের সুস্থতা কামনায় ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ঢাকা-৩৭৮০) উদ্যোগে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আপনের আয়োজনে শুক্রবার বাদ আসর ফতুল্লার পাগলা বাজার এসএম সুপার মার্কেটে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন পাগলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদি। এতে উপস্থিত ছিলেন, পাগলা বাজার ব্যবসায়ি সমিতির সাবেক যুগ্ম সম্পাদক মো. জসিম, সাবেক দপ্তর সম্পাদক এমডি হানিফ, ফতুল্লা থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফ মোল্লা সহ ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

দোয়ার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আপন বলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ ভাই আমাদের অভিভাবক।

তিনি সর্বদা শ্রমিকদের দাবি এবং অধিকার আদায়ে শ্রমিকদের পাশে ছিলেন। তিনি দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা। তিনি শ্রমজীবী মানুষের অভিভাবক। আজ সেই নেতা অসুস্থ অবস্থায় ভারতে চিকিৎসাধীন। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের এই প্রাণপ্রিয় নেতাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD