মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

পলাশের দ্রুত সুস্থতা কামনায় দর্জি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া

সংবাদ নারায়ণগঞ্জ:- শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের কিডনি ট্রান্সফার সফলভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর দরবারে শুকরানা আদায় করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(৬ ফেব্রুয়ারি) রবিবার বিকেলে পাগলা হল মার্কেটে দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মোঃ শাকিলের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ফতুল্লাহ আঞ্চলিক শাখার সহ-সভাপতি আবুল হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, মজুর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি কাজী সালাউদ্দিন নারায়ণগঞ্জ সদর উপজেলা রিকশা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন, দর্জি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মহি, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম, কাজী নজরুল ইসলাম, নাজমুল, গোলাম হোসেন, মনির হোসেন।

দোয়া মাহফিলে, শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর নিকট শোকরানা আদায় করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD