সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

সোনারগাঁয়ে ২১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

সংবাদ নারায়ণগঞ্জ:- সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের থেকে ২১ হাজার ৩শ’ ৫০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

(১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. সেলিম উদ্দীন, চট্টগ্রাম জেলার সিরাজ কলোনী এলাকার কবির আহম্মদের ছেলে, ছোহরা খাতুন, কক্সবাজার জেলার কুতুপালং এলাকার মৃত গোলওজানের স্ত্রী।

স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম জানান, কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। গত বুধবার রাতে নারায়ণগঞ্জ এলাকায় মাদক বিক্রি করতে আসার সময় ২১ হাজার ৩শ’ ৫০ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সোনারাগাঁ থানায় নিয়মিত আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD