রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দাপা ইদ্রাকপুর ট্রাক চালকট্রান্সপোর্ট কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১১ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে দাপা ইদ্রাকপুর এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল আয়োজন করেন দাপা ট্রাক চালক ইদ্রাকপুর ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা ও সাধারণ সম্পাদক জাকির প্রধান।
এসময় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সহ-সভাপতি আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, ফতুল্লা থানা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক কবির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক লিটন শিকদার, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখা সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান ওবায়েদ।
দোয়া মাহফিলে, শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর নিকট শোকরানা আদায় করে বিশেষ মোনাজাত করা হয়।