মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

না:গঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জে তিন সদস্যের জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।(১৬ মার্চ) বুধবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ভিপি কবির হোসেনকে। একই সঙ্গে সদস্য সচিব করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এ কমিটি ঘোষণা করেছেন।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করছি দলের সব আন্দোলনে জেলা যুবদল জোরালো ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD