বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেল কুতুবপুর এলাকায় আবারও আলোচনায় উঠে এসেছে মহিদুল নামের এক বিতর্কিত ব্যক্তির নাম।
স্থানীয়দের অভিযোগ, অতীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পরও বর্তমানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে সে।
অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট সরকারের সময় অবৈধ অস্ত্র ব্যবহার করে জমি দখল, চাঁদাবাজি, ডাকাতি ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধে জড়িত ছিল মহিদুল। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে দাবি এলাকাবাসীর।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা চেষ্টার মামলায়ও তার নাম রয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয়দের দাবি, ফতুল্লা থানা বিএনপির এক প্রভাবশালী নেতার আশ্রয়ে থেকে মহিদুল নতুন করে সক্রিয় হয়েছে। টাকার বিনিময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে প্রশাসনকে প্রভাবিত করছে বলেও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ বিএনপি নেতা বলেন, “আগে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে সন্ত্রাসী মীর হোসেন মিরুর সঙ্গে চলাফেরা করতো। এখন দল বদলে বিএনপির কিছু নেতার সঙ্গে যুক্ত হয়ে একই কর্মকাণ্ড চালাচ্ছে।”
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মহিদুলের একাধিক ছবি ভাইরাল হলেও তিনি দাবি করেছেন, “এসব ছবি এআই প্রযুক্তি দিয়ে তৈরি।
ফতুল্লা মডেল থানার এক কর্মকর্তা জানান,“অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত মহিদুলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে থাকা সব অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।