মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লা মডেল প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

সংবাদ নারায়ণগঞ্জ:- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফতুল্লা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৭ মার্চ বিকেলে ফতুল্লার যমুনা গেট সংলগ্ন বধ্যভূমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাত ফেরদৌস।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদের সার্বিক পরিচালনায় সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মীর সোহেল আলী, ফতুল্লা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান রাফিউল হাকিম মহিউদ্দিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নাঃগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সবুজ, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনিসুজ্জামান অনু, সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সহসভাপতি সাইফুল ইসলাম সজিব, কার্যকরি সদস্য মোঃ আরিফুর রহমান জয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কাইয়ুম খান, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ দুলাল আহমেদ, সদস্য নাজমুল হাসান আশিক।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও নারায়ণগঞ্জ শহরতলীর ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের ক্রেস্ট প্রদানের পাশাপাশি অংশ গ্রহণকারী খুদে চিত্রশিল্পীদের সবাইকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাত ফেরদৌস প্রতিযোগিতায় বিজয়ী চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD