মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় পেশাদার ছিনতাইকারী শাওন

ফতুল্লা থানা পুলিশের উপর হামলার মামলা, ডাকাতি, ছিনতাই,মাদক সহ বহু সংখ্যক মামলার পলাতক আসামী পেশাদার ছিনতাইকারী শাওন (৩২) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত শাওন ফতুল্লা থানার মাসদাইর বাজার এলাকার (ডাচ্ বাংলা ব্যাংকের নীচতলার) রসা কসাইয়ের পুত্র।

বুধবার(৩০ মার্চ) সকালে তাকে মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) সঙ্গীয় ফোর্স সহ মাসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে শাওন কে গ্রেফতার করে।

গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) জানায়,গ্রেফতারকৃত শাওন একজন পেশাদার ছিনতাইকারী। দীর্ঘদিন ধরে শাওনহ তার সহোযোগিরা জামতলা,পুলিশ লাইন,গাবতলা মোড় সহ আশপাশের অলিগলিতে ছিনতাই করে আসছিলো।বুধবার বেলা ১১ টার দিকে তাকে মাসদাইর থেকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে ডাকাতি,ছিনতাই, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা সহ আরো বশ কয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD