মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল কাদির ঢালী

সংবাদ নারায়ণগঞ্জ:- ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশী। রমজান মাস সিয়াম সাধনার মাস। এই একটি মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে খুশী ও শান্তির বার্তা নিয়ে আগমন ঘটায় ঈদুল ফিতর। আর এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মিরুরপক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন যুবলীগ নেতা আব্দুল কাদির ঢালী।

যুবলীগ নেতা আব্দুল কাদির ঢালী এক বার্তায় বলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মীর হোসেন মিরুর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ”ঈদ মোবারক”।

তিনি আরো বলেন, মুসলিমদের সর্ব বৃহৎ উৎসব হচ্ছে ঈদ, প্রতি বছর রমজানে মাসব্যাপী রোজা রাখার পর আমাদের মাঝে আনন্দ আর অনাবিল খুশীর বার্তা নিয়ে চলে আসে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের আনন্দ ও খুশি ছড়িয়ে পড়ুক সারা দেশের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে। ঈদুল ফিতরের উৎসবকে ঘিরে মুসলিমদের মাঝে হিংসা-বিদ্বেষ, অন্যায়-অবিচারসহ সবকিছু মুছে গিয়ে তৈরি হোক ভ্রাতৃত্ববোধ, মানবতা ও সহানুভূতি।

নিজ নিজ জায়গা থেকে পবিত্র ঈদুল ফিতরের উৎসবকে উপভোগ করার জন্য আহবান রইলো।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD