মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

পিরোজপুরে স্থানীয়দের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে পাগলায় সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

সংবাদ নারায়ণগঞ্জ:- পিরোজপুর জেলার  মঠবাড়িয়ায় আগ্রাসী চীনা বেনিয়াদের দ্বারা স্থানীয়দের উপর  সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) বিকেলে ঢাকা – নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার এলাকায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে বক্তারা বলেন, চীন বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে রূপরেখা তার বেশির ভাগ কাজই হচ্ছে চায়না প্রজেক্টের মাধ্যমে।
বাংলাদেশ ও চীনের মধ্যকার যে সুসম্পর্ক তা  বিনষ্ট করার লক্ষ্যেই ষড়যন্ত্রকারীরা এহেন ঘটনা ঘটিয়েছে বলে আমরা সচেতন নাগরিকরা মনে করি। পাশাপাশি যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে অবিলম্বে তাদের সে মিথ্যা মামলা প্রত্যাহার ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।
সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD