সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে কিশোরীর মৃত্যু

ফতুল্লায় সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে আয়েশা (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

(২১ মে) শনিবার সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় এই ঘটনা ঘটে।

আয়েশা নওগাঁ জেলার পোরশা দেশীপাড়া এলাকার আবু বক্করের মেয়ে। তিনি ফতুল্লার পশ্চিম দেওভোগ শহীদুল্লাহর বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। কাজ করতেন বিসিক এনআর গ্রুপে পোশাককর্মী হিসেবে।

ওই কিশোরীর বাবা আবু বক্কর বলেন, সকালের বৃষ্টিতে সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। ফলে বিদ্যুতায়িত হয়ে ছিল সেই পানি। ওই সময় আমার মেয়ে বাসা থেকে বের হয়ে গার্মেন্টসে যাওয়ার পথে সেই পানিতে পা রাখতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD