মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

ফতুল্লায় ৬ দফা দাবিতে মোল্লা সল্ট শ্রমিকদের বিক্ষোভ মিছিল

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শ্রমিকরা।

(২১ মে) শনিবার বিকেলে ফতুল্লা দাপায় অবস্থিত মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রমাগত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো তাদের দায় হয়ে দাঁড়িয়ছে। তাই কারখানার মালিকদের কাছে মজুরি বৃদ্ধিসহ ৬ দফা দাবির আমরা প্রস্তাব দেয়া হয়েছে।

এসময় নারায়ণগঞ্জ জেলা লবণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেন্টু বলেন, আমরা মালিকপক্ষকে ছয় দফা দাবি দিয়েছি। মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মালিক পক্ষ দাবি মেনে না নেওয়ায়। তাই দাবি আদায়ে আন্দোলন ছাড়া তারা (শ্রমিকরা) আর কোনো বিকল্প খুঁজে পাচ্ছেন না।

সেন্টু বলেন, মালিকদের আমরা অনুরোধ করেছিলাম, যাতে শ্রমিকদের মজুরি বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তাতে তারা রাজি হচ্ছে না। তারা উল্টো প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এতে শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। বর্তমানে তার মজুরি পাচ্ছিনা। তাদের পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে। বাজারে দ্রব্যমূল্য প্রতিদিন যেভাবে হু হু করে বাড়ছে, এতে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে শ্রমিকদের।

তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থেকে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করব।

নারায়ণগঞ্জ জেলা লবণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কাশেম সর্দারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ পুতুল আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী আবুল হোসেন, অর্থ সম্পাদক রুহুল আমিন প্রদান ফতুল্লা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি ইদ্রিস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক কবির হোসেন রাজু, প্রচার সম্পাদক লিটন শিকদার, ফতুল্লা ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির প্রদান, দাপা ইদ্রাকপুর ট্রাকচালক ট্রান্সপোর্ট এজেন্সি সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাকিল।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD