বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শ্রমিকের অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা শ্রমিক নেতাদের
সংবাদ নারায়ণগঞ্জ:-৮ম দিনে গড়িয়েছে মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড শ্রমিকদের বিক্ষোভ মিছিল। যতদিন পর্যন্ত ৬ দফা দাবি আদায়ে না হবে ততদিন পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শ্রমিক নেতাদের।
(২১ মে) রোববার বিকেলে ফতুল্লা দাপায় অবস্থিত মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চলাকালীন সময়ে এমনটি জানান তারা।
বিক্ষোভ মিছিলের পূর্বে ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ক্রমাগত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো তাদের দায় হয়ে দাঁড়িয়ছে। তাই কারখানার মালিকদের কাছে মজুরি বৃদ্ধিসহ ৬ দফা দাবির প্রস্তাব দেয়া হয়েছে।
মালিকপক্ষ শ্রমিকদের অধিকার মেনে না নেয় তাহলে কঠোর পরিণাম ভোগ করতে হবে। আজ তারা এত কিছুর মালিক হয়েছেন শুধুমাত্র মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ এর কারণে। তাই শ্রমিকদের ভুলে গেলে চলবে না। আমরা আপনাকে আবারো হুঁশিয়ারি করে দিচ্ছি অতি তাড়াতাড়ি শ্রমিকদের দাবি মেনে নেন।
নারায়ণগঞ্জ জেলা লবণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেন্টু বলেন, আমরা মালিকপক্ষকে ছয় দফা দাবি দিয়েছি। মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মালিক পক্ষ দাবি মেনে না নেওয়ায় আমরা শ্রমদপ্তর এ অভিযোগ করেছি। আগামী ১ জুন আমাদেরকে যেতে বলেছে। যদি তারা শ্রম অধিদপ্তরের কথা না মানে তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আমরা এখনো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। এতে মোল্লা সল্ট এর মালিক মজিবুর রহমান ডানু আমাদের দুর্বলতা মনে করছে। শ্রমিকরা উত্তেজিত হলে পালাবার পথ খুঁজে পাবেন না।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফতুল্লা থানা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির প্রদান, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ড মেম্বার ইমান আলী, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সদস্য মোঃ বাবুল,দাপা ইদ্রাকপুর ট্রাকচালক ট্রান্সপোর্ট এজেন্সি সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা, কোষাধক্ষ্য জিয়াসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।