রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

আলীগঞ্জে সল্টু রাসেল ও আইনুর মাদক ব্যবসা থামাবে কে?

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা আলীগঞ্জ এলাকায় কোন ভাবেই বন্ধ হচ্ছেনা শীর্ষ মাদক ব্যবসায়ী সল্টু রাসেল ও সোর্স আইনুর মাদক ব্যবসা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও পুলিশ ছত্রছায়ায় মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।

বিভিন্ন কৌশল অবলম্বন করে দীর্ঘদিন ধরে হেরোইন ফেনসিডিল,ইয়াবাসহ নানা ধরনের মাদক দ্রব্যের বেচাকেনা চলছে এদের নিয়ন্ত্রণে আলীগঞ্জ এলাকায়। ফতুল্লায় প্রশাসনের নিরবতায় দিন দিন বেড়েই চলছে আলীগঞ্জ এলাকায় মাদক ব্যবসা। থানা পুলিশ লোক দেখানো কিছু মাদক ব্যবসায়ীদের সেলসম্যান কে আটক করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূল মাদক ব্যবসায়ীরা।

এদিকে ফতুল্লা মডেল থানার আগত নবাগত ওসির জিয়াউল হক দিপু যোগ দেওয়ার পর থেকে মাদক ব্যবসায়ী বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ওসির এমন হুঁশিয়ারিকে কর্ণপাত না করে মাদক ব্যবসায়ীরা বীরদাপটে আলীগঞ্জ এলাকায় সল্টু রাসেল ও আইনু চালিয়ে যাচ্ছে তাদের মাদকব্যবসা।

এছাড়া মাদক ব্যবসায়ী আয়নাল হক @ আইনু পুলিশের গ্রেফতার এড়াতে পুলিশের সোর্স বেশ ঘুরে বেড়াচ্ছে বলেও বিভিন্ন সূত্রে জানাগেছে।

তবে বর্তমানে প্রশাসনের তৎপরতা না থাকায় ভিন্ন কৌশলে ফতুল্লার এ অঞ্চলে মাদক ব্যবসা অব্যাহত রয়েছে বলে অনুসন্ধানে জানাগেছে। তবে জেলা পুলিশ প্রধানের দাবি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয়দানকারী আয়নাল হক@ আইনু আলীগঞ্জ এলাকায় গড়ে তুলেছে মাদক সাম্রাজ্য। পুলিশের হাতে মাদক নিয়ে গ্রেপ্তার হলেও জেল থেকে বেরিয়ে এসে হয়ে যায় পুলিশের সোর্স। আর এটিকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ করছে আলীগঞ্জ এলাকায় মাদক ব্যবসা।

অপরদিকে শীর্ষ মাদক ব্যবসায়ী সল্টু রাসেল একাধিকবার প্রশাসনের হাতে গ্রেপ্তার হলেও থামাতে পারছে না পুলিশ মাদক ব্যবসা। বুক ফুলিয়ে প্রকাশ্যে আলীগঞ্জ এলাকার বিভিন্ন অলিগলিতে সেলসম্যান দিয়ে বিক্রি করছে হেরোইনের মতো মাদক দ্রব্য।

স্থানীয়রা আরো বলেন, প্রশাসন যদি কঠোর ভাবে মাদক ব্যবসায়ীরা পরিচালনা করেন তাহলে কোন মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা করতে পারত না। মূলত মাদক ব্যবসায়ীদের সাথে রয়েছে পুলিশের বিশেষ সখ্যতা। এই কারণে কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না।

এব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক দিপু বলেন, মাদক ব্যবসায়ীদের কোন রকম ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী যে দলেরই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD