মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

পালিয়ে যাইনি বেড়াতে গিয়েছি, শ্যামল

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালের “ছেলে বউকে নিয়ে উধাও শ্বশুর শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন নাজমুল ইসলাম শ্যামল।

নাজমুল ইসলাম শ্যামল সংবাদ নারায়ণগঞ্জ ডট কমকে মুঠোফোনে জানান, আমরা ছেলের বৌ সহ আমার স্ত্রীর টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গিয়েছে। আমার নাম ব্যবহার করে যে সংবাদটি প্রকাশ করেছে আসলে এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

আমি বাড়ি থেকে কোনো টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে যাইনি। আমি বেড়াতে গিয়েছিলাম। তখন আমার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছিল তাই আমার ফোনটি বন্ধ ছিল। আমার সাথে যোগাযোগ করতে না পেরে আমার স্ত্রী মনে করেছে আমি পালিয়ে গিয়েছি।

এ কারণে আমার বিরুদ্ধে আমার স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি আমার ছেলের বউকে নিয়ে যায়নি। এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে আমার দৃষ্টিগোচর হয়। পরে তাকে আমি ফোনে জানাই আমি পালিয়ে যাইনি আমি বেড়াতে গিয়েছিলাম।

হয়তো আমার স্ত্রীকে কেউ ভুল বুঝিয়ে এটিকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। তাই আমি নাজমুল ইসলাম শ্যামল এ সংবাদটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD