বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন

ফতুল্লায় কিশোর সাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ২

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাকিব (১৪) হত্যর ঘটনায় ২জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার (২৫) দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার রেলস্টেশন এলাকার জনুর ভাড়াটিয়া হবিকুলের পুত্র আতিকুল (১৭) ও দাপা ইদ্রাকপুরের হবুর বাড়ীর সেকান্দার মোল্লার পুত্র ইসলাম মোল্লা (১৮)।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।

মামলার বাকি আসামীরা হলো ফয়সাল(১৮), পারভেজ(২২), আতিকুল(১৭), ইসলাম মোল্লা(১৮) ও সোলেয়মান(১৮) সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন।

নিহত সাকিবের মা মামলায় উল্লেখ্য করা হয়,নিহত সাকিব ও তার ভাই স্থানীয় একটি সিলভার কারখানায় চাকুরী করিয়া আসিতেছিলো। শনিবার সাকিব কাজে না যেয়ে বাসায় ছিলো।রাত নয়টার দিকে সাকিব বাসার সামনে চায়ের দোকানে চা খেতে গেলে আতিকুল সহ আরে দু- একজনের সাথে বড় ভাই এবং ছোট ভাই নিয়ে প্রথমে  কথা কাটাকাটি হয় এবং পরে হাতাহাতি হয়। এর জের ধরে রাত সাড়ে দশটার দিকে অভিযুক্ত আসামী সহ অজ্ঞাত নামা আরো ৪-৫ জন দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে রেল স্টেশন  মসজিদ এর পার্শ্বে ইউসুফ মিয়ার বাড়ীর সামনে রাস্তার উপর পূর্ব পরিকল্পিত ভাবে সাকিব ও ছেলের বন্ধু খোকন কে এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে।

একপর্যায়ে সাকিবের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এ সময় আত্নরক্ষার্থে ডাক চিৎকার করলে বাদী এবং তার বড় ছেলে রাকিব(১৯)  এগিয়ে এসে আহত সাকিব কে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সাকিব কে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (৪) জানায়, হত্যার ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় ঢাকা যাত্রাবাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার স্বীকার করেছে।জড়িত অপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যহাত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD