সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ট্রেনে কাটা পড়ে তোলারাম কলেজর ছাত্র নুর হোসেন নিহত

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে নূর হোসেন নামে তোলারাম কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

(২৮ জুন) মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে কলেজ যাবার পথে পা পিছলে ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন ফতুল্লার দাপা ইদ্রাকপুর শৈলকুড়া এলাকার মো. রাজু হোসেনের ছেলে।

সে সরকারি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল।

ওই ট্রেনে চড়ে কলেজের দিকে যাচ্ছিল। দরজার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় অসাবধানতাবশত ট্রেন থেকে ছিটকে লাইনের উপর পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।  পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে ময়নাতদন্তসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে রেল পুলিশের এই কর্মকর্তা জানান৷

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD