মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- আসন্ন পাগলা ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন কোষাধক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন মোঃ করিমুল হক চৌধুরী।
(১৭ জুলাই) রবিবার দুপুর ১ টায় পাগলা বাজারস্থ জসিম সুপার মার্কেটের দোতালায় অস্থায়ী নির্বাচন অফিস থেকে এ মনোনয়নপত্র ক্রয় করেন তিনি।
মনোনয়নপত্র ক্রয়ের শেষে করিমুল হক চৌধুরী বলেন, প্রথমবারের মতো আমি আসন্ন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতর নির্বাচনে কোষাধক্ষ্য প্রার্থী হিসেবে আজ মনোনয়নপত্র ক্রয় করেছি। আল্লাহর অশেষ রহমতে সব কিছু ঠিকঠাক থাকলে এবং ব্যবসায়ীদের সকলের সহযোগিতায় যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমি আপনাদের সুখে দুখে সব সময় থাকবো।