মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- আসন্ন পাগলা ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন কোষাধক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন জাহিদ হাসান বেলাল।
(১৯ জুলাই) রবিবার দুপুর ১ টায় পাগলা বাজারস্থ জসিম সুপার মার্কেটের দোতালায় অস্থায়ী নির্বাচন অফিস থেকে এ মনোনয়নপত্র ক্রয় করেন তিনি।
মনোনয়নপত্র ক্রয়ের জাহিদ হাসান বেলাল বলেন, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির গত নির্বাচনে আপনাদের দোয়ায় অনেক ভোটের ব্যবধানে ব্যবসায়ীরা আমাকে জয়যুক্ত করেছিলেন। এবারও আপনাদের দোয়া ও সমর্থনে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করছি। তাই আপনাদের দোয়া ও সমর্থন থাকলে এবার আমি বিপুল ভোটে বিজয়ী লাভ করব ইনশাল্লাহ। তাই সকল ব্যবসায়ীদের আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।