মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- আসন্ন পাগলা ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে যুগ্ম সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন মাহাবুব আলম শিকদার।
(১৯ জুলাই) রবিবার দুপুর ১ টায় পাগলা বাজারস্থ জসিম সুপার মার্কেটের দোতালায় অস্থায়ী নির্বাচন অফিস থেকে এ মনোনয়নপত্র ক্রয় করেন তিনি।
মনোনয়নপত্র ক্রয় শেষ মাহাবুব আলম শিকদার বলেন, পাগলা বাজার রাজশাহী বহুমুখী সমবায় সমিতির গত নির্বাচনে বিগত তিন বছর আপনাদের পাশে থেকে আমি আপনাদের সুখে সুখে পাশে ছিলাম। পাগলা বাজার ব্যবসায়ী আমাকে ভালবেসে বিপুল ভোটে বিজয় করিয়েছেন। আশা করি এবারে নির্বাচনে পাগলা বাজার ব্যবসায়ীরা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তাই সকল ব্যবসায়ীদের দোয়া ও সমর্থন কামনা করছি।