সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

পাগলায় বিশার নেতৃত্বে জুয়ার আসর

সংবাদ নারায়ণগঞ্জ:-জুয়ায় এলাকাটা খাইলো। কত লোক যে নিঃস্ব হইছে তার হিসাব নাই।

(১৩ আগস্ট) শনিবার এভাবেই কথাগুলো বললেন এক ট্রাক চালক ।

ফতুল্লা পাগলা মেরিএন্ডারশন এলাকার এক ব্যক্তির কাছে জুয়ার আসরের কথা জানতে চাইলে ইশারা দিয়ে বলেন, ওখানে গেলে সব দেখতে পাবেন। গিয়ে দেখা যায়, প্রকাশ্যে জুয়ার আসর বসেছে। দিনরাত চলছে জুয়ার আসর। আর এই আসর নিয়ন্ত্রণে করছে শ্রী বিশ্বনাথ (বিশা)।

অভিযোগে জানা যায়, জুয়ার আসর থেকে পুলিশ প্রতিদিন নির্দিষ্ট হারে ‘তোলা’ (নির্বিঘ্নে জুয়া পরিচালনার জন্য প্রদত্ত অর্থ) আদায় করেন। সবচেয়ে বড় কথা হলো, শ্রী বিশ্বনাথ বিশর নিয়ন্ত্রণে প্রকাশ্যে চলছে এইসব জুয়া খেলা। বর্তমানে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির হয়েছে চরম অবনতি। প্রায় প্রতিরাতেই চুরি- ডাকাতি ও ছিনতাই হচ্ছে। জুয়ার কারণে বেড়েছে পারিবারিক সহিংসতা ও কলহ। বেড়েছে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনাও।

ফতুল্লা মডেল থানার ওসি বলেন, ‘আমার কাছে জুয়া খেলা সর্ম্পকে কোনও অভিযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।

সরেজমিন পাগলা এলাকা ঘুরে দেখা গেছে এর ভয়াবহ চিত্র। জুয়ার চক্রটি কাইট খেলা ও থ্রি কার্ড জুয়ার আসর চালু করেছে। প্রতিদিনই এই আসরে শতাধিক মানুষ জুয়া খেলছে। এই এলাকার লোকজন ছাড়াও দূর দূরান্ত থেকে আসা ট্রাকচালকদের জুয়ার ফাঁদে ফেলে সব শান্ত করছে এই চক্রটি।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD