মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

সদর উপজেলা রিকশা চালক ইউনিয়ন উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলা রিকশা চালক ইউনিয়ন উদ্যোগে তোবারক বিতরণ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৫ আগস্ট) সোমবার দুপুরে ফতুল্লা পঞ্চবটি নারায়ণগঞ্জ সদর উপজেলা রিকশা চালক ইউনিয়নের প্রধান কার্যালয় এ দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর উপজেলা রিকশা চালক ইউনিয়ন এর সভাপতি নজরুল ইসলাম, ফতুলা থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর উপজেলা রিকশা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার, ফতুল্লা থানা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণ সরকার উপজেলা রিকশা চালক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি আনোয়ার হোসেন,  যুগ্ম সম্পাদক আনোয়ারুল কবির, মোঃ শিশির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD