সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

ফতুলা থানা শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা, তোবারক বিতরণ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৯ আগস্ট) সোমবার বিকেলে দাপা ইদ্রাকপুর সাহারা সিটি বালুর মাঠে এ তোবারক বিতরণ করা হয়।

এ সময় সভাপতি বক্তব্যে ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কেন্দ্রীয় শ্রমিক নেতা আলহাজ কাউসার আহমেদ পলাশের। কিন্তু জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রোগ্রাম থাকায় তিনি সেখানে যাওয়া এ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। এজন্য শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো তাহলে আমাদের এই দেশ আরো বেশি উন্নত হতো। আমাদের জননেত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন ধীরে ধীরে পূরণ করছেন। আমার প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থেকে কাজ করব।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD