সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব নজরুল ইসলাম নির্বাচিত হওয়ায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
(২০ আগস্ট) শনিবার বিকেলে আলীগঞ্জ জজনী ফিলিং স্টেশনে শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশকে এ শুভেচ্ছা জানান নজরুল ইসলাম।
এছাড়াও পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিজয়ী যুগ্ম সম্পাদক মাহবুব আলম শিকদার, জাহিদ হাসান বেলাল, প্রচার সম্পাদক শাহ আলম শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশকে শুভেচ্ছা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।