সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলা পাগলা নয়ামাটি নাকাটা বাড়ি এলাকায় মাদক ব্যবসায় ও চাঁদাবাজির বিরুদ্ধে বাধা দেওয়ায় শেখ জুয়েল নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা।
(২২ আগস্ট) সোমবার দুপুরে নয়ামাটি নাককাটা বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার ব্যবসায়ী শেখ জুয়েল বাদি হয়ে স্বাধীন, সাদ্দান, দুর্জয় বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি নাক কাটাবাড়ী এলাকায় মৃত রাজ্জাক মিয়ার ছেলে স্বাধীন, সাদ্দান ও একই এলাকার দুর্জয় সহ ১০/১৫ জনের একটি দল দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে আসছে। তাদের এ মাদক ব্যবসায় ও চাঁদাবাজিতে বাধা দিয়ে আসছে একই এলাকার ব্যবসায়ী শেখ জুয়েল।
এই কারণে আজ তাদের মধ্যে বাকবিতন্ডা হলে মাদক ব্যবসায়ীরা ব্যবসায়ী শেখ জুয়েলকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় তারা। আহত ব্যবসায়ী জুয়েলকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায় ।
আহত ব্যবসায়ীর শেখ জুয়েল জানান, প্রায় সময় সন্ত্রাসী মাদক ব্যবসায়ী স্বাধীন বাহিনী আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে। তাদের দাবি তো চাঁদা না দিলে ২২ আগস্ট দুপুরে আঊ মোটরসাইকেল নিয়ে পাগলা যাওয়ার পথে বিসমিল্লাহ বেকারির সামনে পথ রোধ করে আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আমাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্বাধীনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
ফতুল্লা মডেল থানার এস আই আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।