সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

চোর সরদার জাফরকে গ্রেফতারের দাবি এলাকাবাসীর

সংবাদ নারায়ণগঞ্জ:- প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে পাগলায় পুলিশের কথিত সোর্স জাফরের নানা অপকর্ম। পুলিশের সোর্স পরিচয়ে জুয়া, চুরি,অসামাজিক কর্মকাণ্ড করে বেড়ালেও পুলিশের নীরবতায় দিন দিন আরো বেপরোয়ায় হয়ে উঠছে জাফর।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কারনে জাফরের বিরুদ্ধে এখনো ব্যবস্থা গ্রহণ করছে না এতে করে জনমনে তৈরি হচ্ছে নানা প্রশ্ন।

সূত্র থেকে পাওয়া, পুলিশের কথিত সোর্স জাফর ও আয়েত আলীর নেতৃত্বে রয়েছে সঙ্ঘবদ্ধ চোর চক্র। প্রতিনিয়তই এই চোর চক্র বিভিন্ন পন্যবাহী ট্রাক, বাসা বাড়ি সহ বিভিন্ন স্থান থেকে চুরি করে নিয়ে আসে মালামাল। এইসব পুলিশের নাকের ডগায় হলেও রহস্যজনক কারণে পুলিশ চোরের গডফাদার জাফরের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

সারাদিন বাঙ্গারি দোকানে বসে থেকে চোরদের নিয়ন্ত্রণ করে থাকে জাফর। প্রতিদিন এই চোরদের ৩০০ টাকা করে রোজ দিয়ে তাদেরকে দিয়ে চুরি করানো হয় বলে সূত্র জানায়।

এদিকে জাফরের সহযোগী আয়েত আলী, জাফরের মেয়ের জামাই লিমন সারারাত দোকানে বসে থেকে চুরিত মালামাল পাগলার এক বাঙ্গারি ব্যবসায়ীর কাছে সাথে সাথেই বিক্রি করে দেয়। জাফরকে আইনের আওতায় আনা হলেই পাগলা এলাকায় চুরি ছিনতাই কমবে বলে মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে ট্র্যাক মালিক সমিতি এই চোরদের বিরুদ্ধে অতিশীগ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিবেদককে জানায়।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD