সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় শ্রী শ্রী পাগলনাথ ও শ্রী শ্রী রামসীতা জিউ বিগ্রহ মন্দিরের টাকা আত্মসাৎ ও বিভিন্ন অপকর্ম ডাকতে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন কথিত সেবায়েত পরিচয়দানকারী তন্ময় দাস মোহন্ত ও চিন্ময় দাস মোহন্ত।
এমনকি দূর্গা প্রতিমা ভাঙ্গার অভিযোগও রয়েছে চিন্ময় দাস মোহন্ত ও তার ভাই তন্ময় দাস মোহন্ত ও তার বাহীনির বিরুদ্ধে।
এ বিষয়ে পাগলা শ্রী শ্রী পাগলনাথ জিউ রাম মন্দির কমিটির যুগ্ম সম্পাদক সুমন দাস ফতুল্লা মডেল থানায় অভিযোগ ডায়ের করেছেন।
সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে মন্দিরের টাকা আত্মসাৎ ও মন্দিরের ভেতরে আড্ডাবাজি, মদ্যপান সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে সেবায়েত পরিচয়দানকারী তন্ময় দাস মোহন্ত ও চিন্ময় দাস মোহন্ত। এই অপকর্মের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাস একাধিকবার তাদেরকে নিষেধ করলেও কোন কর্ণপাত না করে উল্টো তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিবুদাস বলেন, পাগলা শ্রী শ্রী পাগলনাথ জিউ রাম মন্দিরের পুরাতন প্রতিমা বিসর্জন দিয়ে নতুন প্রতিমা বানিয়ে মন্দিরে স্থাপন করা হয়েছিল কিন্তু সে প্রতিমাটি রাতের আঁধারে ভেঙে ফেলেছে তন্ময়ের দাস মোহন্ত ও চিন্ময় দাস মহন্তের বাহিনীরা। শুধু তাই নয় এলাকার তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে নানান অপকর্মের অভিযোগ রয়েছে।তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলাও রয়েছে চলমান রয়েছে। তাদের এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইদেদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমার বিরুদ্ধে চাল ের টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলেছে তারা। মূলত সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এমন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
এলাকাবাসী জানায়, মহারাজ পিতা পরোগমন করার পর তাদের দুই ভাই পাগলা মন্দিরের ভিতর বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে এবং মন্দিরে বসে থেকেই বিভিন্ন ধরেেনর মাদক মাদক সেবন করে থাকে । তারা পুরো পাগলা এলাকায় মাদকের বিস্তার করার চেষ্টা করছে এবং যারাই তাদের এই অপকর্মের জন্য বাধা প্রদান করে তাদেরকে বিভিন্ন ভাবে মামলা দেওয়ার হুমকি প্রদান করে।
তাই এদের বিরুদ্ধে এখনই আইন কত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন