সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় মাদক বিক্রেতাকে হত্যা

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় এক মাদক বিক্রেতাকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা।

(৬ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফতুল্লার নিউ হাজীগঞ্জস্থ জৈনক আজাদ বক্সের পরিত্যক্ত একটি বাড়ীর ভিতর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ইমন ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের দেলোয়ার হোসেনের ভাড়াটিয়া।নিহতের গলায় পেচানো  লোহার চেইন ও দড়ি পেয়েছে পুলিশ। তার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের বাবা ইব্রাহিম হোসেন ইবু জানায়, ইমন মাদকাসক্ত ছিলো। স্থানীয় কিছু মাদকাক্তদের সঙ্গে চলা ফেরা করতো। তাকে মাদকমুক্ত করতে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু মাদক ছাড়েনি। তার ধারনা, মাদক নিয়ে বিরোধের জের ধরে অন্যান্য মাদকাসক্তরাই ইমনকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশ জানান, ধারনা করা হচ্ছে মাদক নিয়েই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ বিষয়টি তদন্তনাধীন, পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD