সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষন

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় বিয়ের প্রলোভনে কলেজ পড়ুয়া এক ছাত্রী (১৯) কে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে হৃদয় নামের এক যুবকের বিরুদ্ধে।

(১১ অক্টোবর) মঙ্গলবার সকালে তাকে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হৃদয় পশ্চিম মাসদাইর এলাকার জজ মেম্বারের বাড়ী সংলগ্ন মৃত মোকলেসুর রহমানের পুত্র।

এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।

মামলার বিবরণ থেকে জানা যায়, কলেজে যাতায়াতের সময় গ্রেফতারকৃত হৃদয়ের সাথে ওই কলেজ ছাত্রীর পরিচয় হয়। এরসুত্র বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেতো। এবং তার বন্ধু মহলে তাকে স্ত্রী হিসেবে পরিচয় দিত।

একপর্যায়ে বিয়ের প্রলোভনে তার সাথে শরীরিক সম্পর্ক গড়ে তোলো। পরবর্তীতে হৃদয়কে বিয়ের জন্য বললে সে বিভিন্ন অজুহাত দেখিয়ে কালক্ষেপন করে।

সর্বশেষ চলতি মাসের ৭ তারিখ রাত এগারোটার দিকে হৃদয় ফোন করে ওই ছাত্রীকে জানায় তার বিয়ের বিষয় নিয়ে কথা বলবে। পরে দিবাগত রাত একটার দিকে হৃদয় ভুক্তভোগী ছাত্রীর বাসায় এসে বিয়ে করার প্রতিশ্রম্নতি দিয়ে ইচ্ছের বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করে রাত তিনটার দিকে বাসা থেকে বেরিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোস্তফা কামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ধর্ষক হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD