সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

দাপা ইদ্রাকপুর ইউনিট কমিটির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার অন্তর্ভুক্ত দাপা ইদ্রাকপুর ইউনিট কমিটির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

(২১ অক্টোবর) শুক্রবার বিকেলে দাপাইদ্রাকপুর এলাকায় ফতুল্লা থানা শ্রমিকলীগের এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

দাপাইদ্রাকপুর ইউনিট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কার সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগে ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী আবুল হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, ফতুল্লা থানা শ্রমিকলীগে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার জাকির প্রদান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার শেখ মোঃ ইমান আলী, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান ওবায়েদ সহ বিভিন্ন বিসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD