সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

পিতা-পুত্রকে খুন, মূল আসামী গ্রেপ্তার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা থেকে নিখোঁজ জাকিরের লাশ বন্দর ব্রহ্মপুত্র নদের কিনারে উদ্ধারের ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলায় র‌্যাব-১১ হাতে গ্রেপ্তার হয় আসামী।

সোমবার (২৪ অক্টোবর) কক্সবাজারের সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা থেকে আটক করা হয় অভিযুক্তকে। র‌্যাবের দাবী হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে আটককৃত ব্যাক্তি।

আটককৃতর নাম মো. কবির হোসেন (৩৮)। সে ফতুল্লা আকব নগর এলাকার ফুলু খাঁ মিয়ার ছেলে। তিনি ফতুল্লা থানায় জাকির হত্যা মামলার অন্যতম আসামী।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২০ সালে ৫মে বাদীর ছেলে অন্তু (২৬)কে ডেকে নিয়ে দুধের সাথে বিষ মিশিয়ে হত্যা করে মামলার ১ ও ১৬ নং আসামী। ওই মামলায় ১নং আসামী ১ মাস ১৩ দিন জেল খেটে জামিনে মুক্তি পায়। জামিনে বের হয়ে আসার পর আসামীরা ক্ষিপ্ত হয়ে গত মাসের ১৬ সেপ্টেম্বর বক্তাবলি ফেরীঘাট হতে বাদীর স্বামীকে অপহরন করে মুক্তিপন দাবী করে। মুক্তিপন না দিলে বাদীর স্বামীকে মেরে ফেলার হুমকী দেয়।

র‌্যাব আরও জানায়, গত ১৯ অক্টোবর বন্দর বাগপাড়া ব্রীজের ৫০ গজ উত্তরে ব্রহ্মপুত্র নদের কিনারে কচুরিপানার মধ্যে অপহৃত জাকির হোসেনের মৃত দেহ পাওয়া যায়।পা বেধেঁ ও গলায় পরনে শার্ট পেচিয়ে নৃশংসভাবে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১১ এর অভিযান চলমান রয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD