বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

শীতলক্ষ্যায় পাটের গুদামে আগুন

সংবাদ নারায়ণগঞ্জ:- শহরের কদমতলা শীতলক্ষ্যা এলাকার একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

(২৮ অক্টোবর) শুক্রবার মধ্যরাতে মেসার্স শারমিন জুট বেলার্স নামে গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘মধ্যরাতে চিৎকারের শব্দ শুনে বাড়ির সামনে এসে দেখি পাটের গুদামে আগুন জ্বলছে। মানুষজন দৌড়াদৌড়ি করে আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন। গত কয়েকদিন ধরে নৌকা ভরে ভরে পাট জমানো হয়েছিল। আগুনে সব পাট পুড়ে গেছে। কয়েক কোটি টাকার পাট ছিল গুদামটিতে।’

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, রাত আড়াইটায় ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর শেষ পর্যন্ত ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আমাদের একজন লিডার আহত হয়েছেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD