সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

মৌমিতা বাসে যাত্রী ওপর বমি করে তার দেড় লাখ টাকা চুরি

সংবাদ নারায়ণগঞ্জ:- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা বাসে যাত্রী সুমন রেজার ওপর বমি করে তার দেড় লাখ টাকা চুরি করে পালিয়েছেন চোর।

(৩০ অক্টোবর) রোববার বিকেলে ফতুল্লা খান সাহেব আলী স্টেডিয়ামের সামনে লিংক রোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।সুমন রেজা ফতুল্লার সস্তাপুর এলাকার নূর হোসেনের ছেলে।

সুমন রেজা বলেন, আমার মা হাসপাতালে ভর্তি। হাসপাতালের বিল পরিশোধ করার জন্য এক লাখ ৪০ হাজার টাকা নিয়ে ঢাকা সাইন্সল্যাব হতে মৌমিতা পরিবহনের একটি বাসে আসছিলাম। নারায়ণগঞ্জের জেলখানার মোড়ে আসার পথে রোববার দুপুরে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আসার পর পাশে বসা এক ব্যক্তি আমার ওপর বমি করেন। ওই সময় বাসের হেলপার এসে আমাকে দাঁড়াতে বলেন। পরে দাঁড়ানো মাত্রই বমি পরিষ্কারে কথা বলে কৌশলে প্যান্টের পকেট থেকে টাকা নিয়ে দ্রুত বাস থেকে নেমে যান ওই ব্যক্তি।

তিনি আরো জানান, বিষয়টি বাসচালক ও হেলপারকে জানানোর পরও তারা বাসটি কিছু দূরে থামিয়ে আমাকে নামিয়ে দ্রুত চলে যায়। এ ঘটনায় রাতে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছি।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, রোববার রাতে অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ৭ অক্টোবর মৌমিতা পরিবহনের বাসে চুরির ঘটনা ঘটেছিল। তখন সেটাও ছিল বমি করে চুরি করা। ওই সময় রনি নামে এক যাত্রীর এক লাখ টাকা চুরি করা হয়। পরে মৌমিতা বাসচালক ইমরান ও হেলপার রতন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD