সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

একটি পক্ষ ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে, জামাল

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টালের আরমান-রাকিব ও জামালের নেতৃত্বে নারায়ণগঞ্জের জুয়ারি শাজাহানের জুয়ার বোর্ড এখন কুতুবপুরে, শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন মোঃ জামাল।

মোঃ জামাল সংবাদ নারায়ণগঞ্জ ডট কমকে মুঠোফোনে জানান, আমাকে জড়িয়ে জুয়ার যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি জুয়ার বোর্ড বসানোর বিষয়ে কিছুই জানিনা। আমি সহ যাদের নাম ব্যবহার করে যে সংবাদটি প্রকাশ করেছে আসলে এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। একটি পক্ষ কিছুদিন ধরে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।

আমার দাবি এই পক্ষটির রাজনৈতিক ও সমাজে হেয় প্রতিপন্ন করার  লক্ষ্যে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। তাই আমি মোঃ জামাল এ সংবাদটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

পাশাপাশি সাংবাদিক ভাইদের অনুরোধ করে বলছি আপনারা হলেন জাতির বিবেক আপনারা আসেন খোঁজ-খবর নেন সঠিক সংবাদ প্রকাশ করেন। প্রয়োজনে আপনাদেরকে আমরা সহযোগিতা করব তথ্য দিয়ে। তাই আপনাদের কাছে সঠিক সংবাদ প্রকাশের আহবান করছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD