সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় ভাঙ্গারী দোকানের গাড়ি ও মালামাল নিয়ে কর্মচারী উধাও

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ভাঙ্গারী মালামাল গাড়ি নিয়ে উধাও হয়ে গেছে কর্মচারী। গত (১০ নভেম্বর) পঞ্চবটি এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ভাঙ্গারী দোকানের মালিক মোঃ তাজুল ইসলাম দেওয়ান বাদী হয়ে ফতুলা মডেল থানায় দোকানের কর্মচারী রানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, গত (১০ নভেম্বর) দুপুর আনুমানিক ১ টার সময় আমার দোকানের কর্মচারী রানা একটি অটো ভ্যান গাড়ি যার মূল্য (৪৫ হাজার টাকা) ও ভাঙ্গারী মালামাল সহ তামা, পিতল যার মূল্য (৮৫ হাজার টাকা) নিয়ে মুক্তারপুর এর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু উক্ত ভাঙ্গারী মালামাল ও অটো ভ্যান গাড়ি নিয়ে সে পালিয়ে যায়। পরবর্তীতে আমার কর্মচারী রানা দোকানে ফিরে না আসলে তার ব্যবহৃত ফোন নাম্বার (০১৩০৭৫৪২৫০০) যোগাযোগ করলে ফোন রিসিভ করে আমাকে অফার তো বাসায় গালাগালি করে এবং মাল ফেরত নিতে হলে ৩০ হাজার টাকা নিয়ে আসতে বলেন।

তার দাবিকৃত ৩০,০০০ হাজার টাকা যদি না দেওয়া হয় তাহলে আমার মালামাল ও আমার ভ্যান গাড়ি অন্যত্র বিক্রি করে দেবে বলে জানায়। এবং এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরবর্তীতে আমার কর্মচারী রানাকে পুনরায় ফোন দিলে মোবাইলটি কেটে দিয়ে বন্ধ করে দেয়।
পরে আমি এ বিষয়ে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করি। কেউ যদি এই লোকটির সঠিক সন্ধান দিতে পারে তাহলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এস আইসোহাগ সাহা জানান, মূলত ঘটনাটি হল মুন্সিগঞ্জ জেলার, তারপরেও আমরা অভিযোগের তদন্ত শুরু করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD