সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করলেন মিরু

সংবাদ নারায়ণগঞ্জঃ- কুতুবপুরে কেক কেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করেছেন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছসেবকলীগের সাধারন সম্পাদক মীর হোসেন মিরু। (২৮ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় মিরুর বাড়িতে এই কেক কাটার আয়োজন করেন। কেক কাটার পাশাপাশি দোয়ারও আয়োজন করেন আবু সুফিয়ান।

আওয়ামী লীগের সভানেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিরু বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ এই দেশের মাটি ও মানুষ। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

এইসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন  যুবলীগের সভাপতি ইউনুছ দেওয়ান, জামাল উদ্দিন বাচ্চু, দীন ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD