সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

দূর্ঘটনায় আহত রিক্সা চালককে আর্থিক অনুদান দিলেন রিক্সা চালক ইউনিয়ন

সংবাদ নারায়ণগঞ্জঃ- সড়ক দূর্ঘটনায় আহত রিক্সা চালক জাহাঙ্গীর হোসেনকে আর্থিক অনুদান প্রদান ও নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সাচালক ইউনিয়ন (রেজিঃ ৩৭৩২) এর সাধারন সম্পাদক মো.আজিজুল হক হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২২ নভেম্বর ) বাদ মাগরীব ফতুল্লার পিলকুনি হাজি বাড়ি মোড় এলাকায় সজীবের রিক্সা গেরেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মো.তারেকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সাচালক ইউনিয়ন (রেজিঃ ৩৭৩২) এর সহ-সভাপতি মো.আবদুল জব্বার,মো.আনোয়ার হোসেন,সাধারন সম্পাদক মো.আজিজুল হক,অর্থ বিষয়ক সম্পাদক মো.আনোয়ারুল হক,মো.মিলনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সাচালক ইউনিয়ন (রেজিঃ ৩৭৩২) এর মুল কাজ হলো খেটে খাওয়া শ্রমিকের কল্যানে কাজ করা। আমরা যারা এ সংগঠনের সাথে জড়িত তারা সব সময় আমাদের সহযোদ্ধাদের সুখে-দুঃখে পাশে থাকি। আমাদেও এক রিক্সাচালক ভাই জাহাঙ্গীর হোসেন।

প্রায় ৬মাস পুর্বে একটি দূর্ঘটনায় আহত হয়ে মানবেতার জীবন-যাপন করছেন। আমরা ইতিপুর্বে আমাদের এই ভাইকে আর্থিক অনুদান দিয়েছি আজও আমরা সবাই এসেছি পুনরায় জাহাঙ্গীর হোসেনকে আর্থিক অনুদান প্রদান করতে।

তারা আরও বলেন,সম্প্রতি একটি স্থানীয় পত্রিকায় আমাদের সাধারন সম্পাদকের বিরুদ্ধে মিথ্যাচার করে সংবাদ প্রকাশ করেছে। আমি সেই সকল ভাইদেরকে বলবো আপনারা আসুন এবং দেখুন। আমরা যে টাকা উত্তোলন করে থাকি তা অসহায় এবং দূর্ঘটনায় আহত রিক্সাচালকদের আর্থিক সহায়তা দিয়ে আসছি সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই।

তাই সেই অপপ্রচারকারীদের বলবো যে, অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য সাহায্য করুন। কিন্তু মিথ্যাচার করবেন না।
পরে সড়ক দূর্ঘটনায় আহত রিক্সা চালক জাহাঙ্গীর হোসেনকে আর্থিক অনুদান প্রদান করেন আগত নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD