রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

বিএনপি’র প্রথম টার্গেট নারায়ণগঞ্জ, শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপি ‌আগামী ৩-৪ মাস বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে সবাইকে ভুগতে হবে।

(২৭ নভেম্বর) রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি এখন ‘আম্মা-ভাইয়া’ গ্রুপে বিভক্ত। যিনি মায়ের চিন্তা করেন না তিনি দেশের চিন্তা কী করবেন? বিএনপি ২০১৩-২০১৫ পর্যন্ত তিন হাজার ৫৫২টি গাড়ি পুড়িয়েছে। ৫০০ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

শামীম ওসমান বলেন, ওরা মরদেহ চাচ্ছে। যে তিনটা জায়গাকে টার্গেট করা হয়েছে তার মধ্যে নাম্বার ওয়ানে আছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জকে বেছে নেওয়া হয়েছে। এখন রাজনীতি করতে হবে আওয়ামী লীগের জন্য। শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ। তাকে হারালে বাংলাদেশ পথ হারাবে। এ পথ খুঁজে পাওয়া বড় মুশকিল হবে।

তিনি আরও বলেন, দেশকে রক্ষা করুন, দেশের মানুষকে রক্ষা করুন। এজন্য প্রস্তুতি নিন। সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে খেলায় যেন জিততে পারি। সারা দুনিয়ায় আজ সংকট। সেখানে শেখ হাসিনা এ দেশকে ধরে রেখেছেন।

 

শামীম ওসমান বলেন, বিএনপি নেতাদের বলতে চাই আপনারা ক্ষমতার কাছেও আসবেন না। আপনারা আপনাদের পলাতক নেতার নির্দেশে মাঠে লাফাচ্ছেন।

এসময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস ও বন্দর উপজেলা চেয়ারম্যান এম রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD