সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

কুতুবপুরে মাদকের বিরুদ্ধে মাঠে নামলে সেন্টু চেয়ারম্যান

সংবাদ নারায়ণগঞ্জ:- কুতুবপুরে মাদক নির্মূলে মাঠে নামলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।

বৃহস্পতিবার (১ডিসেম্বর) বিকেলে কুতুবপুরের শাহীবাজারে অনুষ্ঠিত মাদক বিরোধী সভা থেকে তিনি মাদকের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দেন।

তিনি বলেন, যুব সমাজকে বাঁচাতে হলে সবাইকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এব্যাপারে পুলিশ, সাংবাদিক এবং সমাজের গন্যমান্য ব্যাক্তিদের সহযোগিতা কামনা করেন। সেন্টু বলেন, আমাদের সমাজকে আমাদেরই ভালো রাখতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে সমাজ থেকে মাদক দূর করা কঠিন কিছু না।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নং মেম্বার বাবুলের সভাপতিত্বে এবং সাংবাদিক মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি(আইসিপি) মাহবুব। এসময় বক্তব্য রাখেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সাবেক মেম্বার আলাউদ্দিন হাওলাদার, জামাল উদ্দিন বাচ্চু, দীন ইসলাম প্রমুখ।

সভা শেষে শাহীবাজার ব্রীজের পাশে গড়ে ওঠা মাদকের দু’টি স্পট উচ্ছেদ করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD